ধর্মীয় ও নানা সামাজিক মূলক কর্মকান্ডে অবদানের লক্ষ্যে গঠিত হলো ধর্ম দূত সংগঠন
বৌদ্ধ ধর্মের উন্নয়ন এবং অগ্রগতির লক্ষ্যকে সামনে রেখে একদল ধর্মীয় চেতনাসম্পন্ন তরুণ-তরুণীদের নিয়ে আজ ৭ই নভেম্বর, ২০২১ তারিখে চট্টগ্রাম মহানগরে গঠিত হয়েছে ধর্মদূত সংগঠন। নবগঠিত এই সংগঠনের আবির্ভাবে সাধুবাদ প্রদান করেছেন, কৰ্তালা-বেলখাইন সর্দ্ধমালংকার বিহার এর বংশদীপ স্মৃতি সংরক্ষণ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বাবু সুজিত বড়ুয়া রাজু মহোদয় এছাড়াও সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট সংগঠক,সমাজসেবক ও সংস্কৃতিক ব্যাক্তিত্ব বাবু কনক বড়ুয়া মহোদয়। উভয়েই সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা প্রত্যয় বড়ুয়া বলেন, " মূলত ধর্মীয় সহ নানা সামাজিক কার্যক্রমে সফল অবদান রাখার প্রয়াসেই আমরা ধর্মদূত সংগঠন গঠন করেছি। আশা আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হবো। "
এছাড়াও সংগঠনের বাকি সদস্যরাও সফলতার বেপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের মতে, একসাথে সুষ্ট ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করলে আমাদের অগ্রগতি সফল হবে।
কোন মন্তব্য নেই